শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আত্রাইয়ে আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও পয়েন্টে তিনি এ গণসংযোগ কর্মসূচি পালন করেন।

এ সময় আলমগীর কবীর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তার সঙ্গে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবীর তার বিগত সময়ের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ​‘আপনারা আমাকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করেছি। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।’

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি পুনরায় জনগণের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। 

আলমগীর কবীর আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি যদি আবারও আপনাদের দোয়া ও ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তবে এলাকার অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব, ইনশাআল্লাহ।’ 

আগামী নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ​

কর্মসূচি শেষে তিনি এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আত্রাই   আলমগীর কবীর   গণসংযোগ   পথসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close