সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
এনসিপিতে বিএনপি নেতাকর্মীদের যোগ দেওয়ার দাবি মিথ্যা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ৪:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এনসিপিতে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন—এমন বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে হাতিয়া উপজেলা বিএনপি। দলটির নেতারা বলছেন, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “গতকাল (২৪ জানুয়ারি) আব্দুল হান্নান মাসুদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছে। বাস্তবে ওই সংবাদ সম্মেলনে তার নিজ দলের শতাধিক নেতাকর্মীও উপস্থিত ছিল না। যাদেরকে বিএনপির নেতাকর্মী বলে দেখানো হয়েছে, তারা প্রকৃত অর্থে বিএনপির কোনো সদস্য নন।”

তিনি আরও অভিযোগ করেন, “এরা মূলত পতিত আওয়ামী লীগের বিভিন্নভাবে সুবিধাভোগী। বিএনপির লোক পরিচয় দিয়ে এনসিপিতে যোগদানের নাটক সাজিয়ে হান্নান মাসুদের সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সরাসরি মিথ্যাচার।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন—নির্বাচনে তারা ৯০ শতাংশ ভোট পাবেন। এ বিষয়ে প্রশ্ন তুলে মাসউদুর রহমান বাবর বলেন, “তিনি কি শেখ হাসিনা স্টাইলে নির্বাচন করতে চান? ৯০ শতাংশ ভোট পাওয়ার দাবি প্রমাণ করতে তিনি কি সন্ত্রাসীদের সহযোগিতায় কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন? এমন দুঃসাহস হাতিয়ার সাধারণ জনগণ কখনো মেনে নেবে না, প্রয়োজনে প্রতিহত করবে।”

বিএনপি নেতারা বলেন, মিথ্যাচার ও গুজবের রাজনীতির বিরুদ্ধে বিএনপি সবসময় অবস্থান নেয় এবং আগামীতেও নেবে। তারা দাবি করেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ভোটের মাঠ প্রভাবিত করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে।

বক্তারা আরও বলেন, যতদিন মিথ্যাচার ও গুজব চলবে, ততদিন এর বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সত্য-মিথ্যার চূড়ান্ত ফয়সালা জনগণই করবে।

এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রব, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব মো. ফরহাদ মাহমুদ, দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  এনসিপি   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close