শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লোহাগাড়ায় রয়েল কেয়ার হাসপাতালের শেয়ারহোল্ডারদের মিলনমেলা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপেজেলায় চিকিৎসা খাতে আধুনিক ও নতুনত্ব নিয়েস্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিগগির কাজ শুরু হতে যাচ্ছে রয়েল কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোষ্টিক সেন্টার। প্রস্তাবিত হসপিটালের স্থানটি নির্ধারণ করা হয়েছে উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায়।

শনিবার (২৪ জানুয়ারি) রয়েল কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোষ্টিক সেন্টারের শেয়ারহোল্ডারদের নিয়ে মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শেয়ারহোল্ডার এমএ কাসেমের সভাপতিত্বে ও শেয়ারহোল্ডার আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের ডিপুটি এটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খাঁন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন রয়েল কেয়ার হাসপাতালের ডাইরেক্টর ডা. সালমান রহমান। বক্তব্যে রাখেন হাসপাতালের শেয়ারহোল্ডার ডা. রফিক উদ্দিন আকাশ, ফুলকলির ডাইরেক্টর মোহাম্মদ আবসার, প্রবাসী মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসায়ী এসএম জাকারিয়া ও নুর মোহাম্মদ, এডভোকেট রফিক উদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ খোরশেদ, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সিটিজেন ব্যাংকের লোহাগাড়া শাখার ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সামরাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্ত্বাধিকারী ও ডাইরেক্টর মোহাম্মদ আবু ছিদ্দিক ও সাইফ আল মুমিন।

অনুষ্ঠানে ফরিদ উদ্দিন খাঁন ও এমএ কাশেম হাসপাতালের বিভিন্ন পরিকল্পনা, তাদের আগামীর স্বপ্ন ও স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা রাখেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   রয়েল কেয়ার হাসপাতাল   শেয়ারহোল্ডার   মিলনমেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close