শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কাউনিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গার্মেন্টস শ্রমিক নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গার্মেন্টসের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মহাসড়কের কাউনিয়া হলদীবাড়ি মুজিব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল ইসলাম নয়ন (৪০) কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে কাউনিয়া থেকে নিজবাড়িতে যাওয়ার পথে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আশরাফুল আলম নয়নের মৃত্যু হয়। 

নিহতের স্বজনরা জানায়, নয়ন পেশায় গার্মেন্টস শ্রমিক। দুই দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। 

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ ও মরদেহ উদ্ধার করেছে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাউনিয়া   ট্রাকের চাকায় পিষ্ট   গার্মেন্টস শ্রমিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close