সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সারিয়াকান্দিতে মাদ্রাসার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে সুতানারা চমকাদহ নুর আলা নুর দাখিল মাদ্রাসায় তিনটি নিয়োগ বাতিলের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন মাদ্রাসার অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, সুতানারা গ্রামের জামাল উদ্দিন, সহিদুল আকন্দ ও মিঠু মিয়া।

বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসায় অর্থের বিনিময়ে গোপনে ১জন সহকারী সুপার, ১জন এবতেদায়ী প্রধান এবং ১ জন নৈশ প্রহরী নিয়োগ করা হয়েছে। তারা ওই তিনটি নিয়োগ বাতিল করে পুনর্নিয়োগের দাবি জানান।

এদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের অনুলিপি বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ বিষয়ে মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম বলেন, “পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ সকল নিয়ম মেনেই ১জন সহকারী সুপার, ১জন এবতেদায়ী প্রধান এবং ১ জন নৈশ প্রহরী নিয়োগ করা হয়েছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সারিয়াকান্দি   মাদ্রাসা   নিয়োগ বাতিল   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close