শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গাজীপুরে ভুয়া ডিবি—সাংবাদিক চক্রের পাঁচজন গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গতকাল (২৪ জানুয়ারি) রাতে সদর থানার চাকুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল। অভিযানের সময় মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় ও চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে মনসুর নামের এক ব্যক্তির টিনের ছাপরা ঘর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রোমান হোসেন শুভ, শাহিন আলম, মো. ইউসুফ আলী, মো. সাইফুল ইসলাম ও মো. কবির হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকালে তাদের দেহ তল্লাশি করে একটি হ্যান্ডকাফ, একটি ডিবি পুলিশের কটি, একটি লেজার লাইট, একটি ডিএসএলআর ক্যামেরা, অনলাইন পোর্টালে ব্যবহৃত একটি মাউথ স্পিকার, একটি পুলিশ পরিচয়পত্র, দুটি ভুয়া প্রেস আইডি কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর (মিডিয়া সেল) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কখনো ডিবি পুলিশের সদস্য, আবার কখনো সাংবাদিক পরিচয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিল। তারা বিভিন্ন অপরাধমূলক ঘটনার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করত বলেও অভিযোগ রয়েছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকে একাধিক মামলা রয়েছে। রোমান হোসেন শুভের বিরুদ্ধে ধর্ষণ মামলা, শাহিন আলমের বিরুদ্ধে অপহরণ ও প্রতারণার মামলা, মো. ইউসুফ আলীর বিরুদ্ধে যৌতুক, ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করা হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   ডিবি   সাংবাদিক   চক্র   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close