শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা মালিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ৭:৩৬ পিএম
 মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালিককে গার্ড অব অনার প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালিককে গার্ড অব অনার প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়েছে।

নিহত বীর মুক্তিযোদ্ধা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোশারফ হোসেন খালেদের বাবা।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাযা সম্পন্ন হয়। 

রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালিককে গার্ড অব অনার প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে কালিঘাট রোডস্থ কবরস্থানে দাফন করা হয়।  

এ সময় মুক্তিযোদ্ধা মৌলভীবাজার ইউনিট এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জানাজায় মুক্তিযোদ্ধা বীর প্রতীক ফোরকান উদ্দিনসহ এলাকার সর্বস্তরের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। 

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালিক শনিবার রাত ৯টায় মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close