শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচন কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে স্বার‌‌‌কলিপি
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম

নির্বাচনি প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর নীলফামারী জেলা শাখার নেতৃত্বে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান কাছে এই স্মারকলিপি প্রদান করেন।

অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর নীলফামারী জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিব সহ প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় শিশু নীতি- ২০১১ এবং শিশু আইন- ২০১৩ অনুযায়ী শিশুদের এ ধরনের কাজে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। 

নির্বাচনি কাজে শিশুদের ব্যবহার তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এসব কর্মকান্ড বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা সহ চার দফা দাবী প্রদান করা হয়‌।

অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর জেলা শাখার পরিচালক মাহমুদ হাচান বলেন, ‘নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধী নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা চাই, শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত হোক।’


স্মারকলিপি গ্ৰহণকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।’

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি শিশুবান্ধব নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে এই আন্দোলন অব্যাহত থাকবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close