সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
৯ ভাইকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে মুজাহিদ বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ভোটের আমেজ এখন তুঙ্গে। দেশের ৩০০টি সংসদীয় আসনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। এরই মধ্যে ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের নির্বাচনি মাঠে এক ব্যতিক্রমী দৃশ্য সবার নজর কেড়েছে।

নয় ভাই ও পরিবারের সদস্যদের নিয়ে সরাসরি গণসংযোগে নেমেছেন বিশিষ্ট স্থপতি ও সমাজসেবক এ এ এম মুজাহিদ বেগ। একটি সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত পরিবারের ঐক্যবদ্ধ এই অংশগ্রহণ নির্বাচনি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সাধারণত নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মী ও সমর্থকদের দেখা গেলেও, মুজাহিদ বেগের প্রচারণার প্রধান শক্তি তার পরিবার। বড় ভাই দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও বাংলাদেশ আই হসপিটালের পরিচালক ডা. মো. মহসিন বেগ নিজেই মাঠে থেকে ভাইয়ের পক্ষে জনমত গঠনে সক্রিয় রয়েছেন। তার সঙ্গে রয়েছেন বড় ভাবী ইশরাত জাহান, যিনি স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ হিসেবে নারী ভোটারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন।

এ ছাড়া মুজাহিদ বেগের প্রচারণায় অংশ নিয়েছেন তার অন্যান্য ভাইয়েরাও। তাঁদের মধ্যে রয়েছেন বেগ গ্রুপের কর্ণধার মো. শামসুল হক বেগ, স্থপতি মো. মুজিবুর রহমান বেগ, প্রকৌশলী মোহাম্মদ জাফর বেগ, ব্যবসায়ী মহব্বত জান বেগ, মো. ইলিয়াস বেগ, মো. জাহিদ হাসান বেগ এবং কনিষ্ঠ ভাই খ্যাতনামা ওরাল সার্জন ডা. রফিকুস সালেহীন বেগ।

মুজাহিদ বেগ নিজে একজন সফল স্থপতি হওয়ার পাশাপাশি সামাজিক ও ক্রীড়াঙ্গনেও পরিচিত মুখ। তিনি আনোয়ারা–মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। একই সঙ্গে ক্রীড়া অনুরাগী হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনূর্ধ্ব–১৭ জাতীয় লিগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এলাকার সাধারণ ভোটারদের মতে, সচরাচর কোনো প্রার্থীর পক্ষে পুরো পরিবারকে এভাবে মাঠে নামতে দেখা যায় না। শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত একটি পরিবারের সরাসরি অংশগ্রহণ নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতির ইতিবাচক বার্তা দিচ্ছে।

এ বিষয়ে এ এ এম মুজাহিদ বেগ বলেন, ‘আমার সবচেয়ে বড় শক্তি এই এলাকার সাধারণ মানুষ। গণসংযোগ ও পথসভায় তাদের যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই অকল্পনীয়। পাশাপাশি আমার পুরো পরিবার আমার পাশে রয়েছে। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েও আমার ভাইয়েরা এই জনপদের মানুষের সেবায় একসঙ্গে কাজ করতে চেয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে একটি আধুনিক ও উন্নত জনপদ গড়ে তুলতে চাই।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close