শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
রংপুর-১ আসনে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনি সমন্বয় সভা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ৮:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১-৯ নং ওয়ার্ড) আসনে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে গঙ্গাচড়া উপজেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমির তাজউদ্দীন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১০ দলীয় জোট মনোনীত রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী রায়হান সিরাজী। 

বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা শ্রমিক সভাপতি মো. বেলাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টির গঙ্গাচড়া উপজেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রিফাত চৌধুরী এবং খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী হাফেজ মো. মমিনুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন এবি পার্টি রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব মাহমুদ আজাদ, রংপুর জেলা শাখার সদস্য আক্তার হোসেন শাহিন, খেলাফত মজলিস গঙ্গাচড়া উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. জীবন মিয়া, জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. আশরাফুল আলম এবং ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা সেক্রেটারি হামিদুর রহমান সহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশা করছে, যা ১০ দলীয় জোটের নেতৃত্বেই সম্ভব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে রংপুর-১ আসনে ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ।’

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close