শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মৌলভীবাজারে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ২৩ হাজার ৭৩১ ভোটার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ৮:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রার্থীদের প্রতিনিধির উপস্থিতিতে মৌলভীবাজার জেলায় পোস্টাল ভোটের জন্য ব্যালট বক্স উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল

অনুষ্ঠানে জানানে হয়, এবার মৌলভীবাজার জেলার চার আসনে পোস্টাল ভোটের জন্য ২৩ হাজার ৭৩১ জন ভোটার নিবন্ধন করেছেন। দেশ ও প্রবাসের বিভিন্ন জায়গা থেকে ডাকযোগে আসা পোস্টাল ভোটগুলো এই ব্যালট বক্সগুলোতে রাখা হবে। বিগত সরকারের আমলে পোস্টাল ভোটের সুবিধা ছিল না। 

উদ্বোধনী অনুষ্ঠানে তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘এবার প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন। সরকার ও নির্বাচন কমিশন আইটি সাপোর্ট পদ্ধতিতে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে। এ বিষয়ে দেশ-বিদেশের ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। আর এ তালিকায় যুক্ত হচ্ছেন মৌলভীবাজার জেলা কারাগারের বন্দিরাও। ইতোমধ্যে প্রবাসী, জেলা কারাগারের বন্দি, সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ মোট ২৩ হাজার ৭৩১ জন ভোটার পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন।’

মৌলভীবাজার জেলা কারাগার সূত্র জানায়, কারাগারে ছয় শতাধিক বন্দি রয়েছেন। এর মধ্যে ৩৪ জন বন্দি সংসদ নির্বাচনে ভোট ও গণভোট দেওয়ার জন্য্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা পোস্টাল ব্যালট পদ্ধতিতে এবার প্রথম অংশ নিবেন। এছাড়াও কারাগারের ৬৫ জন স্টাফ পোস্টাল ব্যালটে ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। 

মৌলভীবাজার জেলা কারাগারের সুপার মো. তারিকুল ইসলাম জানান, ৩৪ জন বন্দি এবং ৬৫ জন স্টাফসহ মোট ৯৯জন ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। 

জেলা প্রশাসন জানায়, নির্বাচনি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রস্তুত আছে। সব কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। নির্বাচন সংক্রান্ত যেকোনো অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিম কাজ করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   পোস্টাল ব্যালট   ভোটার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close