রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
রাজনীতি
‘তিলোত্তমা ঢাকা’ গড়ার অঙ্গীকার জাতীয় পার্টির বহ্নি বেপারীর
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লাঙ্গল মার্কার নির্বাচনি প্রচারণা চালিয়েছেন ঢাকা-১০ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বহ্নি বেপারী। 
রোববার (২৫ জানুয়ারি) ধানমন্ডি এলাকায় গণসংযোগ করেন তিনি। 

ধানমন্ডির নিজাম শংকর প্লাজা, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল গলি ও ছায়ানট প্রাঙ্গণ এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন বহ্নি বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, কলাবাগান থানা জাতীয় পার্টির সভাপতি মো. অপু শিকদার ও ধানমন্ডি থানার জাতীয় পার্টির নেত্রী নাজমা আক্তার। 

জাতীয় পার্টির নেতাকর্মীরা এ সময় লাঙ্গল মার্কার পক্ষে ভোটারদের সমর্থন চান।

বহ্নি বেপারী বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশের জনগণ আজও মনে রেখেছে। ঢাকার উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য। এরশাদ সরকারের আমলে জনগণের কল্যাণে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে, যার সুফল আজও মানুষ ভোগ করছে।’

‘১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর ঢাকায় বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে রাজধানীর উন্নয়নের ভিত্তি স্থাপন করেন হুসেইন মুহম্মদ এরশাদ। আজকের উন্নত ঢাকার পেছনে তার অবদান সবচেয়ে বেশি।’

বহ্নি বেপারী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা শতভাগ বিজয়ী হবে।’

‘হুসেইন মুহম্মদ এরশাদ এই ঢাকাকে তিলোত্তমা হিসেবে ঘোষণা দিয়েছিলেন। সেই তিলোত্তমা ঢাকা আর নেই, আমি নির্বাচিত হলে সেই তিলোত্তমা ঢাকাকে আবারও ফিরিয়ে আনবো। আর ঢাকা-১০ আসন থেকেই শুরু হবে তিলোত্তমা ঢাকা গড়ার কাজ।’

প্রসঙ্গত, বহ্নি বেপারী শিক্ষাবিদ, শিশু সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এই আসনে তিনি আলোচনায় রয়েছেন বলে জানা গেছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তিলোত্তমা ঢাকা   জাতীয় পার্টি   বহ্নি বেপারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close