শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচন উপলক্ষে নীলফামারী উন্নয়ন মঞ্চের উঠান বৈঠক
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী জেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকালে জেলা সদরের কুখাপাড়ায় এ বৈঠকের আয়োজন করে  ‘নীলফামারী উন্নয়ন মঞ্চ’। 

বৈঠকে নীলফামারীর উন্নয়নে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকের প্রধান অতিথি ছিলেন ‘নীলফামারী উন্নয়ন মঞ্চ’র পৃষ্ঠপোষক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন। 

অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তৃতা করেন নীলফামারী উন্নয়ন মঞ্চের সদস্য রুহুল আমীন, আবু সালে সোহেল রানা, আব্দুল আজিজ, আওঙ্গজেব সুজন, শাহীন আহমেদ।

আয়োজকরা জানান, নীলফামারী উন্নয়নে কাজ করে নীলফামারী উন্নয়ন মঞ্চ। এবারের নির্বাচনে নীলফামারীর উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ভোট প্রচারণায় কাজ করছে সংগঠনটি। প্রচারণার অংশ হিসেবে জেলা সদরের বাতিতপাড়া ঘাটের পাড়, কচুকাটা বাজার, দুহুলী বাজার ও পলাশবাড়ি বালাপাড়ায় উঠান বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববারের বৈঠকের মাধ্যমে এর যাত্রা শুরু হলো। এসব উঠান বৈঠকে নারী-পুরুষ অংশ নিচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   নীলফামারী উন্নয়ন মঞ্চ   উঠান বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close