শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
চোর সন্দেহে গণপিটুনীতে দুই জন নিহতের মামলায় ১ জন গ্রেপ্তার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনীতে দু’জনের মৃত্যুর মামলায় এক জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকার শাহবাগ শহীদ ওসমান হাদী চত্ত্বর এলাকা থেকে তাকে মেহেদী হাসান (৩০) নামের এক জনকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ এলাকার ইছাহাক আলীর ছেলে।  

র‌্যাব জানান, ২০২৫ সালের ৯ আগস্ট রাতে জামাই প্রদীপ লালের ভ্যানে করে নিজ বাড়ির দিকে আসছিলেন রুপলাল রবিদাস। রাত সাড়ে ৮টায় তারা সয়ার বুড়িরহাট বটতলা এলাকায় আসলে এলাকার কিছু মানুষ তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদসহ ভ্যানে থাকা ব্যাগ তল্লাশী করে দূর্গন্ধযুক্ত পানীয় পায়। 

এ সময় স্থানীয়রা রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে রুপলাল দাস ও প্রদীপ লালকে চোর অপবাদ দিয়ে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলে রুপলাল মারা যান এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রদীপ লালের মৃত্যু হয়। 

এ ঘটনায় ১০ আগস্ট রুপলালের স্ত্রী ভারতী রানী থানায় মামলা করলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। রবিবার (২৪ জানুয়ারী) বিকেলে রংপুর র‌্যাব-১৩ ও ঢাকা র‌্যাব-১০ যৌথ অভিযানে ঢাকার শাহবাগ থেকে মামলার পলাতক প্রধান আসামী মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রতিটি সহিংসতা প্রতিরোধে র‌্যাব প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close