শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
ইমামদের বড় সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। চলতি মাসের ২৮ তারিখ এ প্রস্তাব জমা দেওয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, “দেশকে পাল্টাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট দিন। মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, জুলাই সনদে বিসমিল্লাহ নাই। আগামী ১২ তারিখে ‘হ্যাঁ’ দিয়ে দেশ এগিয়ে নেবেন।”
 
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গোলাপি ব্যালটে দেশের ভবিষ্যৎ। তাই ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গুম-খুন আর নৈরাজ্যের যুগে ফিরতে না চাইলে ‘হ্যাঁ’ ভোট জরুরি। দেশে ফেরাউনের শাসন তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর অতি ক্ষমতার কারণে।”

তিনি আরও বলেন, “ইসি স্বাধীন প্রতিষ্ঠান না হওয়ায় মানুষ ভোট দিতে পারেনি। ‘হ্যাঁ’ ভোট জিতলে রাজনৈতিক দলগুলো জবাবদিহির মধ্যে থাকবে।” এতে দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন তিনি।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ইমাম   সুখবর   ধর্ম উপদেষ্টা   ইমামদের বড় সুখবর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close