শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
গাজীপুরে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল চারটার দিকে গাজীপুর মহানগরের বাইপাস সড়কের পুকুর পাড়স্থ কাজিমুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোগড়া ১৫ নম্বর ওয়ার্ডের বাসন থানা এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম তার ব্যবসায়িক লেনদেনের ২৪ লাখ টাকা ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক থেকে গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন হাবিবুর রহমান নামের একজন।

তারা মোটরসাইকেলযোগে ব্যাংকের দিকে যাওয়ার পথে কাজিমুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে পৌঁছালে ছয়জন দুর্বৃত্ত সাইকেলযোগে এসে তাদের পথরোধ করে। এরপর দুর্বৃত্তরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ফাঁকা গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যেই সঙ্গে থাকা ব্যাগ থেকে আনুমানিক ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং   ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close