শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
রাজনীতি
২৯ জানুয়ারি নওগাঁ যাচ্ছেন তারেক রহমান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

সারাদেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসাবে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) নওগাঁয় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল তিনটায় শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁর বেশ কয়েকটি স্থান পরিদর্শন করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। নওগাঁ শহরের এটিম মাঠ সমাবেশের জন্য নির্ধারণ করা হয়। তারেক রহমানের নওগাঁয় আগমণ উপলক্ষে মাঠটি পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, “নির্বাচনী প্রচারণা উপলক্ষে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে যাবেন। তারপর নওগাঁ এবং শেষে বগুড়ার যাবেন। তার আগমণ উপলক্ষে নিরাপত্তাসহ আনুষঙ্গিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। আশা করছি সমাবেশটি সফল ভাবে সম্পন্ন হবে।”

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম এবং জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীরাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close