সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বিএনপি-জামায়াত সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩০, উত্তেজনা চরমে
নিয়াজ আহমেদ সিপন, লালমনিরহাট
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:২৪ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ১০:৩৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

লালমনিরহাটের নির্বাচনি গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

রোববার (২৫ জানুয়ারি) বিকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৫ জানুয়ারি) বিকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারি এলাকায় নির্বাচনি প্রচারণায় নামে বিএনপি ও জামায়াতের পৃথক দুটি দল। প্রচারণা চলাকালে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা চরম উত্তেজনা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে উত্তেজনা ও সংঘাত চলছে।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ৩০ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তেজিত কর্মীরা এ সময় রাস্তায় থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

এ ঘটনার জন্য দুই দলই একে অপরকে দায়ী করছে। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ গণসংযোগে জামায়াত কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে, জামায়াত নেতারা দাবি করেছেনবিএনপি কর্মীরাই উস্কানিমূলক আচরণের মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত করেছে এবং তাদের কর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, “ঘটনা শোনার পরপরই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ কিছুটা স্বাভাবিক থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।” বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, “নির্বাচনি প্রচারণার সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নির্বাচনি আচরণবিধির আওতায় পড়ায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিএনপি-জামায়াত সংঘর্ষ   সাংবাদিকসহ আহত   উত্তেজনা চরমে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close