সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজনীতি
কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি : খোলা কাগজ

কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি : খোলা কাগজ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নাকি দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা ধোঁকা দিতে যাব কেনো? এই মানুষদের কাছে আমাদের আবারও আসতে হবে না? আমরা সরকারে ছিলাম। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে। 

তিনি বলেন, “অনেকেই কয়েকদিন ধরে প্রচারণা চালাচ্ছেন—আমরা সরকারে গেলে একসঙ্গে ফ্যামিলি কার্ড দিব। আমরা কিন্তু একবারও বলিনি এ কথা। আমরা আমাদের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করব।”

রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যারা সমালোচনা করছে, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। আমরা ভাষা শেখানোর মাধ্যমে কর্মসংস্থান করব। মা-বোনেরা বিভিন্ন রকমের কাজ করেন। তাদের জন্য ছোট ছোট লোনের ব্যবস্থা করব। কম্পিউটার শিখিয়ে এক্সট্রা ইনকামের ব্যবস্থা করব। ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করব। যারা সমালোচনা করছে, তারা দেশের মানুষকে কোনো পরিকল্পনা দেয়নি—আমরাই প্রথম সরকারে গেলে কী কী পরিকল্পনা গ্রহণ করব সে বিষয়ে বলছি। কে কি বলল—তাতে কিছু যায় আসে না। আমরা ১,২,৩ করে পরিকল্পনা বাস্তবায়ন করব। ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল—তা নিয়ে কাজ করব।”

তারেক রহমান বলেন, “তাহাজ্জুদের নামাজ পড়ে বের হবেন। এরপর জামাতে ফজরের সালাত আদায় করে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন। ভোট শুরু হলে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে করে কেউ ভোট ডাকাতি না করতে পারে। বিজয়ী হলে আমি আবারও চৌদ্দগ্রাম এসে খাল খনন করব।”

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনে বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন প্রমুখ।

এই সমাবেশ ছাড়াও এদিন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে এবং দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুটি সমাবেশ করবেন তারেক রহমান।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  পরিকল্পনা বাস্তবায়ন   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close