শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলার চার আসামি গ্রেপ্তার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিস্ফোরক ও দ্রুত বিচার আইনের মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররকৃতরা হলেন নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫), আব্দুস সালামের ছেলে মো. শাকিরুজ্জামান ওরফে শাকির (৩৫), মৃত আব্দুল খালেকের ছেলে নাজিম উদ্দিন (৩৫) ও মৃত আব্দুল মতিনের ছেলে খাইরুল ইসলাম (৩২)। তারা সকলেই পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামের বাসিন্দা।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানার আরেকটি মামলায় বিস্ফোরক আইনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় হিসেবে তারা পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   বিস্ফোরক মামলা   আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close