শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নীলফামারীতে অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের কর্মশালা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে কর্মরত সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক ওই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নীলফামারী সার্কিট হাউস মিলনায়তনে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নারিুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন বস্তুনিষঠ সংবাদ প্রচারে আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব তুলে ধরে বিষদ আলোচনা করেন, রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যম কর্মীদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শেষে অংশগ্রহণ কারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

আয়োজকরা জানায়, দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০জন সাংবাদিক অংশগ্রহন করেন।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close