শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপি প্রার্থী রেজা কিবরিয়ার পক্ষে স্ত্রীর ভোট প্রার্থনা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:১০ পিএম

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার নির্বাচনি প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন তাঁর স্ত্রী সিমি কিবরিয়া। নবীগঞ্জ ও বাহুবল উপজেলার প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে তিনি ভোটারদের দারস্থ হচ্ছেন এবং স্বামীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে স্থানীয় বিএনপির আয়োজনে বিভিন্ন সভা-সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন সিমি কিবরিয়া। এসব কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ড. রেজা কিবরিয়ার অঙ্গীকার তুলে দরছেন। সিমি কিবরিয়ার সরব উপস্থিতিতে নির্বাচনি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 

বিশেষ করে নারী ভোটারদের মধ্যে তাঁর ভূমিকা নতুন উদ্দীপনা তৈরি করেছে। অনেকেই একজন শিক্ষিত ও সচেতন নারী হিসেবে তাঁর এই সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণে অভিভূত হয়ে সমর্থন প্রকাশ করছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সিমি কিবরিয়ার গণসংযোগ নির্বাচনি প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। এতে তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে প্রার্থীর সংযোগ আরও দৃঢ় হচ্ছে বলে তারা মনে করছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নবীগঞ্জ–বাহুবলে সিমি কিবরিয়ার এই সক্রিয় প্রচারণা ড. রেজা কিবরিয়ার নির্বাচনি অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close