মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চিরনিদ্রায় শায়িত গুলিতে নিহত বিএনপি নেতা হাসান মোল্লা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান। 

রোববার (২৫ জানুয়ারি) বিকালে কেরানীগঞ্জের হযরতপুর উচ্চবিদ্যালয় মাঠে নিহত হাসান মোল্লার জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটি পক্ষ চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। তারা নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে এবং দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের টার্গেট করছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

এসময় ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, ‘হাসান মোল্লা ছিলেন বিএনপির একজন নিবেদিত কর্মী। দলের দুঃসময়ে নিজেকে নিংড়ে দিয়েছেন, কিন্তু দুষ্কৃতিকারীরা তাকে বাঁচতে দিল না। আমরা শহীদ হাসান মোল্লার শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাবো।’

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টায় কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাসান মোল্লা। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সর্বশেষ গত ২৪ জানুয়ারি বিকাল ৪টায় আইসিইউতে থাকা অবস্থায় হলি ফ্যামিলি হাসপাতালে তার মৃত্যু হয়।

জানাজায় নিহতের ছোট ভাই রাকিব মোল্লা ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। জানাজায় তার ছেলে বাদল মোল্লা শুভসহ কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সাভার উপজেলা বিএনপি সাবেক সভাপতি জামাল চেয়ারম্যানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

জানাজা শেষে তাকে কলাতিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:   নিহত   বিএনপি   হাসান মোল্লা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close