শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:১৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারিয়া নামের ২৮ দিনের এক শিশু নিহত হয়েছে। 

এ ঘটনায় শিশুর মা জেসমিন বেগম ও এক চালক আহত হয়েছেন। নিহত মারিয়া উপজেলার বাশডর গ্রামের অনিক আহমেদের কন্যা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ জানুয়ারি) বিকালে তারা ডাক্তার দেখিয়ে টমটমযোগে বাড়ি ফেরার পথে সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়া মাথায় গুরুতর আঘাত পায় এবং জেসমিন বেগম আহত হন।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে জন্য সিলেটে নেওয়ার পথে কিছু সময় যাওয়ার পর শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গেলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  নবীগঞ্জ   সড়ক   দুর্ঘটনা   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close