রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শার্শায় বিজিবি, পুলিশ ও প্রশাসনের বিশেষ যৌথ টহল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম। বিজিবি টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

যৌথ টহল দলটি শার্শা উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন, প্রধান সড়ক এবং বাজার এলাকায় টহল ও মহড়া পরিচালনা করে। পরবর্তীতে বেনাপোল পৌরসভার প্রধান সড়কগুলোতেও টহল দেওয়া হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, ‘পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সেই লক্ষ্যেই এই কার্যক্রম।’

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, ‘যৌথ বাহিনীর সরব উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। নির্বাচনের দিন পর্যন্ত এই সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  শার্শা   বিশেষ যৌথ টহল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close