সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে : তারেক রহমান ‎
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎‘পরিকল্পনা কীভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয় সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে,’ চৌদ্দগ্রাম উপজেলায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, ‘আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যে পরিকল্পনা আমরা সফল করতে চাই। আমাদের যে পরিকল্পনা- এই একই কথা আমি বারবার বলছি। কারণ আমি এই কাজগুলো বাস্তবায়ন করতে চাই। ইনশাআল্লাহ ১২ তারিখে আপনাদের সমর্থনে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পরিকল্পনাগুলো সফল করব। কোনো কোনো ব্যক্তি গত দুই তিন দিন ধরে বলছে আমরা নাকি দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কামরুলকে (বিএনপি প্রার্থী) চিনেন না? আমাকে তো চিনেন। মানুষকে ধোঁকা দিয়ে আমাদের লাভটা কি? কোনো লাভ আছে? আমাদেরকে তো আপনাদের কাছে আসতেই হবে। দেশের মানুষকে ধোঁকা দিয়ে আমাদের কোনো লাভ আছে? এটা প্রথম কথা। 

দ্বিতীয় কথা হচ্ছে,  বিএনপি কয়েকবার দেশ পরিচালনা করেছে। একটি অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা যদি থাকে তাহলে কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেটা কীভাবে বাস্তবায়ন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি হলো সেই রাজনৈতিক দল। যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে, এবং কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেটাকে কীভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হয় একমাত্র সেটা বিএনপি জানে, বিএনপির সেই অভিজ্ঞতা আছে। সেই জন্য আমরা বলেছি, আমরা আপনাদের ভোটে সরকার গঠন করলে ঘরে ঘরে মায়েদের হাতে একটা ফ্যামিলি কার্ড দিব। এবং এটার মাধ্যমে আমরা প্রতিমাসে কিছু সহযোগিতা করবো। আমরা একবারও বলিনি যে প্রতিমাসে যা লাগে সম্পূর্নটা আমরা দিব তা আমরা বলিনি। আমরা বলেছি ৪ সপ্তাহে মাস হয়, অন্তত ৭/১০ দিনের সহযোগিতা যদি সারাদেশের খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছাতে পারি তাহলে কি মানুষের উপকার হবে না? আমরা এই কাজটিই করতে চাচ্ছি। আমরা একবারও বলিনি আমরা একবারে সকলকে দিয়ে দিব। আমরা বলেছি আমরা ধীরে ধীরে করবো।’
‎তিনি আরো বলেন, ‘এরকম ভাল কিছু তারা উপস্থাপন করতে পারে নাই। তাদের ওই আইডিয়া নাই। কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নাই। সেই জন্যই তারা আবোলতাবোল বলছে। আমরা বলেছি আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। চৌদ্দগ্রামে খাল আছে। সেই খালগুলো কৃষকদের কাজে লাগে। সেগুলো ভরাট হয়ে গেছে। ১২ তারিখ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করলে প্রথমে আমরা এই খালগুলো খনন করবো। 
‎তিনি রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চৌদ্দগ্রাম এইচজে হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
‎কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী মো. কামরুল হুদার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা দক্ষিণ এর প্রধান নির্বাচন সমন্বয়ক হাজী আমিনুর রশিদ এয়াছিন, বিএনপির নির্বাহী সদস্য আকরামুল হক মিন্টু, মোরতাজিদুল করিম বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এয়াসিন আলী, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তাক মিয়া, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, সেক্রেটারি কাজী রাকিবুল হাসান মহব্বত, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জি: ওয়াহিদুর রহমান মুক্তু, উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক চুট্টু প্রমুখ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  দেশ   অভিজ্ঞতা   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close