রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
কোন অপশক্তি ভোটের রায়কে পরিবর্তন করতে পারবে না : হাসান মামুন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কোন অপশক্তি আপনাদের ভোটের রায়কে পরিবর্তন করতে পারবে না- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ দশমিনা-গলাচিপা আসনের স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুন এক নির্বাচনী পথ সভায় এ কথা বলেন।

রোববার (২৫ জানুয়ারি) দশমিনা উপজেলা সদরে মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় হাসান মামুন বলেন, ‘দশমিনা-গলাচিপা উপজেলায় বৃহত্তর ঐক্যের সৃষ্ঠি হয়েছে। আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা করে শপথ করেছি। সেই শপথ ভঙ্গ করে যারা নিজেদের ভাগ্য ফিরাবার চেষ্টা করছেন, তারা রাজপথে মোনাফেকের পরিচয় দিয়েছেন। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ১২ তারিখের আগেই তাদের ঈমান ফিরে আসুক। যদি এর মধ্যে কেউ ঈমানদারের পরিচয় রাখতে ব্যর্থ হন- ১২ তারিখের রায় দেখে তওবা করলেও কবুল হবে না।’
 
তিনি জনগনের উদ্দেশ্য করে বলেন, ‘১২ তারিখ ভোট লাইনে দাড়িয়ে যান, কোন অপশক্তি আপনাদের ভোটের রায়কে পরিবর্তন করতে পারবে না। যারা অর্থের বিনিময়ে বিএনপির ঐক্যের ফাটল ধরিয়েছে, মাথা কিনে নিয়েছে, বিএনপির চরিত্র নষ্ট করার চেষ্টা করেছে- তাদের বিরুদ্ধে ১২ তারিখের পরে বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে তাদের প্রত্যাখ্যান করা হবে।’ 

তিনি বলেন, ‘আমি আজ চরবোরহান ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে সাধারন জনগনের বাঁধভাঙা জোয়ার দেখেছি- ১২ তারিখে বিজয়ের মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয় অর্জন করবে।’ 

তিনি আরও বলেন, ‘ভোট কেন্দ্রে যাবেন- মানুষের কাছে যাবেন- এক মিনিটের জন্য ভোট কেন্দ্র ছাড়বেন না। যদি কেউ কোন প্রকার প্রতিবন্ধকতার সৃষ্টি করে- আমরা ও প্রশাসন আপনাদের নিরাপত্তা দিবো। জনগনের বিজয়ের মধ্য দিয়ে ঘোড়া প্রতীকের বিজয় হবে- সর্বদলীয় প্রার্থীর বিজয় হবে, ইনশাআল্লাহ।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  অপশক্তি   ভোট   হাসান মামুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close