আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে প্রচারণার মাঠে নেমেছেন প্রার্থীরা। দিন-রাতের প্রচারণায় উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ, ভোটের মাঠে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। মাইকিং, গণসংযোগ আর সভা-সমাবেশে মুখর হয়ে উঠেছে পুরো উখিয়া-টেকনাফ
এদিকে ১১ দলীয় ঐক্য জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর গণসংযোগ ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সৎ নেতৃত্ব, নৈতিক রাজনীতি ও জনবান্ধব উন্নয়নের বার্তা নিয়ে সাধারণ মানুষের আস্থা ও সমর্থন অর্জনে তিনি এগিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা মন্তব্য করছেন।
প্রচারণার গত ২২ জানুয়ারি থেকে উখিয়া-টেকনাফের ১১টি ইউনিয়নে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।
অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী একটানা ২২ বছর টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও জনসেবা,উন্নয়নমূলক কাজ,সুশাসন ও স্বচ্ছতা,দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো,আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা,শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতা,নারী ও যুব উন্নয়ন কার্যক্রম এর গুরুত্বপূর্ণ ভুমিকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ তৎপরতা বৃদ্ধির জন্য সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উখিয়া- টেকনাফের প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নির্বাচনী পথসভা জনসমুদ্রে রূপ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত চোখে পড়ার মতো ছিল।
অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন,জনগণ আজ পরিবর্তন চায়। তারা আর দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনা দেখতে চায় না। ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে উখিয়া টেকনাফে সকল ইউনিয়নে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।দাড়ি পাল্লার বিজয় হলে দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার,খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তিনি নিরলসভাবে কাজ করবেন।
তিনি আরো জানান,জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং একটি বৈষম্যহীন সমাজ গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য। ক্ষমতার লোভ নয়, বরং জনগণের খেদমত ও আমানতদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান।
বিভিন্ন পথসভায় দাঁড়িপাল্লার পথসভায় স্থানীয় আলেম-ওলামা, সমাজকর্মী, ব্যবসায়ী, যুবসমাজ ও সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ চোখে পড়ার মতো। উপস্থিত অনেকেই বলেন, অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব মানুষ। দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় ভোটাররা বলেন, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি হবেন আমানতদার, ন্যায়পরায়ণ এবং জনগণের কথা বলবেন। দাঁড়িপাল্লার প্রার্থী নুর আহমদ আনোয়ারী সেই যোগ্যতা রাখেন।
উখিয়া টেকনাফের ভোটারা আরো জানান, এই নির্বাচনী পথসভা প্রমাণ করেছে,জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ এবং তারা সৎ, আদর্শবান ও জনকল্যাণমূলক নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।
কেকে/ এমএস