শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫০ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল-আমিন হোসেন শরিফ ও আনাছরুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী ইমন, যুগ্ম আহ্বায়ক আফসার হোসাইন এবং সদস্য খাজা আজমির হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে এ বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।


কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close