সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
রাজনীতি
নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি তারেক রহমানের
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলা দীর্ঘদিন ধরেই দুর্নীতির কবলে ছিল। কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, কীভাবে করেছে সবকিছুই জনগণের জানা।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পট রয়েছে, যেখানে প্রকাশ্যে মাদকের ব্যবসা চলে। এসব মাদক স্পট বন্ধ করে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে করে বেকারত্ব কমবে এবং অর্থনীতি শক্তিশালী হবে।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শীত উপেক্ষা করে তারা নেতাকে এক নজর দেখার অপেক্ষায় মাঠে জড়ো হন।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়োজনে ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত পথসভা  বিএনপির এই শীর্ষ নেতা জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার পর এ জেলার ১,২, ৩,৪,৫ সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   দুর্নীতি ও মাদক ব্যবসা   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close