শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
হাসনাতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:৫৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মাওলানা মজিবুর রহমান বলেন, জোটগত ঐক্য ও সংহতি সুসংহত রাখার স্বার্থে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে তিনি ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানান।

তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করছেন। জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী পদযাত্রা ও গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি সাধারণ ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচনে লড়ে যাওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে জোটের সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আবদুল্লাহর পক্ষে অবস্থান নেন, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হাসনাত   খেলাফত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close