রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ উপলক্ষে বান্দরবানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা-এর বাস্তবায়নে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনসংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা।

প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনসংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করছেন প্রশিক্ষকেরা। প্রশিক্ষণ কর্মশালাটি চলবে (২৭ জানুয়ারি) বিকেল পর্যন্ত।

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ উপলক্ষে এবার চারজন প্রার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৮৭ জন প্রিজাইডিং অফিসার, ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৫০৫ জন পোলিং অফিসার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   প্রিজাইডিং অফিসার   প্রশিক্ষণ কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close