সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
তারেক রহমানের বিদেশে অবস্থানকে হিজরত হিসেবে ব্যাখ্যা করলেন আক্তারুজ্জামান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুর–৪ (খানসামা–চিরিরবন্দর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আক্তারুজ্জামান মিয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা ও নিরাপত্তাজনিত কারণে বিদেশে অবস্থান করেছিলেন। তিনি এ অবস্থানকে পালিয়ে যাওয়া নয়; বরং ‘হিজরত’ হিসেবে ব্যাখ্যা করেন।

রোববার (২৫ জানুয়ারি) রাতে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আক্তারুজ্জামান মিয়া বলেন, “এক দেশে অন্যায়-অত্যাচারের শিকার হয়ে জীবন ও চিকিৎসার নিরাপত্তার জন্য অন্য দেশে গমন করাকে হিজরত বলা হয়।”

তার মতে, হিজরতের মাধ্যমে মানুষের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পায়। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান সেই অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন—এমন দাবি সঠিক নয়।”

বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে এবং এ আন্দোলনে দলের বহু নেতাকর্মী নিহত হয়েছেন। তিনি দাবি করেন, বিএনপির আন্দোলনের সময় কিছু রাজনৈতিক দল রাজপথে সক্রিয় ছিল না।

২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু নেতাকর্মী নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিচ্ছেন—এমন বক্তব্যেরও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “এ বিষয়ে দৃশ্যমান কোনো প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপন করা হয়নি।”

পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বিদেশ   হিজরত   আক্তারুজ্জামান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close