বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      
দেশজুড়ে
টঙ্গীতে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ফের একটি পোশাক কারখানায় ‘শ্বাসকষ্ট, বমি ও খিচুনি’ সমস্যায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকায় অবস্থিত ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক কারখানায় এই ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে রেশমা (৩৫), শিল্পী (১৯), শাহীনা (৩০), রোজিনা (৩৩), নাছিমা (৪৫), ফুলি (৩০), সুমাইয়া (১৯), আফছানা (২৫), শাহীনা (৩৫), পারভীন (৩৯), লাবনী (২৫), শ্যামলী (৩২), শিফা (১৮), শিল্পী (২৫), সুইটি (৫০), মালেকা (২০), রোজিনা (২৫), মুক্তা (৩৮), মাহাবুব (৩০), আলেয়া (৪৫), আব্দুর রশিদ (৭০), যমুনা (১৮), ফেরদৌসি (৩৫) ও সুরুজ মিয়াসহ অর্ধশতাধিক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করেছিলেন তারা। সকাল ৯টার দিকে হঠাৎ করে কারখানায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা ক্রমাগত শ্বাসকষ্ট, বমি ও খিচুনিতে অসুস্থ হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ফ্লোরের প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

ড্রেসম্যান কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান রিপন বলেন, “শ্রমিকরা কেন অসুস্থ হয়েছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আজকের মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।”

শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন বলেন, “হাসপাতালে আসা বেশির ভাগ শ্রমিক শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক প্যানিক এটাকও করেছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা চলছে। অনেকের বমি ও খিচুনি হওয়ারও ঘটনা ঘটেছে।”

শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটি আজকের মতো বন্ধ ঘোষণা করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   শ্রমিক অসুস্থ   কারখানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close