শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ডা. বিটুর নেতৃত্বে বগুড়া-৬ আসনে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেছেন ড্যাবের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রোববার (২৫ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে প্রচারণা শুরু হয়ে শহরের জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলোপাড়া আশ্রম সংলগ্ন পাড়া, চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে শেষ হয়।

ডা. বিটুর নেতৃত্বে প্রচারণায় অংশগ্রহণ করেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ’র সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, সদস্য ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. সাইফুর রহমান শাহীন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী, ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর, ডা. মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ, ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী, ডা. আব্দুল আলীম, ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম রুবেল, ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. মো. সাব্বির হোসেন, ডা. নিলয়, ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক, ডা. নেয়ামুল সাদ্দামসহ অন্যান্য ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন ডা. নেয়ামুল সাদ্দাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান, জেলা ছাত্রদলে নেতা ইঞ্জিনিয়ার ফাহিম, শজিমেক ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সেক্রেটারি গালিব আল মুগনী, ধ্রুব চৌধুরী, সোহানুর রহমান, অমিয় মিশেল, শাহরিয়ার রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম ধ্রুব, আরিব রহমান, আফরাজিম আজাদ, রাফিদুল ইসলাম অমি, শাহ পরান, সাহেল রহমান শীর্ষ, মুশরান খান, মুহতাসিম আমিনুর, তানবীর হোসেন ঈশান, ফেরদৌস ওয়াহিদ, রাফিদ মোশায়েদ, হিমেল নূর, হাসনাইন হক, নাফিস ইকবাল নয়ন, অনিন্দ্য পাল, আলিমুল ইসলাম ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে বগুড়া-৬ আসনে নির্বাচনের সময় ডক্টরস্ এসোসিয়েশন অফ বাংলাদেশ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বগুড়া জেলা নেতৃবৃন্দের মধ্যে কো-অর্ডিনেশন মিটিংও সম্পন্ন হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডা. বিটু   বগুড়া-৬ আসন   তারেক রহমান   নির্বাচনি প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close