শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেনাপোলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালন করেছে বেনাপোল কাস্টমস হাউস।

সোমবার (২৬ জানুয়ারি) যশোরের বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে এ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার, কর অঞ্চল যশোর মো. মাসুদ রানা, কমিশনার অব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর মো. আবদুল হাকিম এবং বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামছুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’। আলোচনায় রাজস্ব আদায়, বাণিজ্য সহজীকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে কাস্টমস হাউসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট, পরিবহন সংস্থা এবং আমদানি-রপ্তানিকারক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close