শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চিরিরবন্দরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চিরিরবন্দরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তু জোহরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর অঞ্চল টেকসই উন্নয়ন প্রকল্প পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান, চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রায়হান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুমী আকতার।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, “সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত। তিন দিনব্যাপী এই মেলায় সরকারি দপ্তর ছাড়াও কৃষি উদ্যোক্তাদের মোট ১০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে কৃষি ও কৃষকের ফসল উৎপাদনের জন্য আধুনিক সব প্রযুক্তি ছাড়াও কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রীড জাতের নানা ফসল প্রদর্শন করা হচ্ছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চিরিরবন্দর   কৃষি প্রযুক্তি মেলা   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close