শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জামালপুর-৪ আসন
ভোটব‍্যাংক সামলাতে মরিয়া জামায়াত, বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপি
মিঠু আহমেদ, জামালপুর
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ আসন এখন জেলার সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর নির্বাচনি আসনে পরিণত হয়েছে। সরিষাবাড়ী উপজেলার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা কার্যত দুই মেরুতে বিভক্ত—একদিকে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম, অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল। মাঠের বাস্তবতায় বিএনপি এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে ভোটের সমীকরণ পাল্টিয়ে নেয়ার সমিকরনে মরিয়া জামায়াত।

সরেজমিনে এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটারদের মধ্যে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের প্রতি সমর্থন তুলনামূলকভাবে অনেক বেশি। জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতি, দলীয় সাংগঠনিক কাঠামো এবং গ্রাম পর্যায়ে সক্রিয় নেতাকর্মীদের কারণে তিনি মাঠে স্পষ্টভাবে এগিয়ে আছেন বলে মনে করছেন স্থানীয় রাজনীতি সংশ্লিষ্টজনরা।

অন্যদিকে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল সংগঠিত কর্মীবাহিনী ও ধর্মভিত্তিক ভোটব্যাংক ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরিষাবাড়ীর একাধিক এলাকায় উঠান বৈঠক, সীমিত পরিসরের সভা ও ব্যক্তি যোগাযোগে জোর দিচ্ছে জামায়াত নেতা-কর্মিরা।

তবে ভোটের ফলাফল নয়, ভোট দিতে পারা নিয়েই সবচেয়ে বড় শঙ্কার কথা বলছেন সাধারণ ভোটাররা। অনেক ভোটারের আশঙ্কা—ভোটকেন্দ্র দখল, ভয়ভীতি ও প্রভাব বিস্তারের কারণে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এ আসনটিতে।

উপজেলার এক প্রবীণ ভোটার আব্দুল গাফ্ফারসহ অনেকেই বলেন, “কার পক্ষে ভোট দেব, সেটা পরের কথা। আগে দেখি ভোট দিতে পারি কি না।” 

এক তরুণ ভোটার জানান, “আগের অভিজ্ঞতা ভালো না। এবার যদি সত্যিই ভোট দিতে পারি, তাহলেই অনেক কিছু বদলাবে।”

ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “এই এলাকার মানুষ পরিবর্তন চায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে জনগণ তাদের অধিকার প্রয়োগ করবে। আমি শেষ দিন পর্যন্ত মাঠে থাকব। আল্লাহ চাইলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। কেউ দমিয়ে রাখতে পারবে না। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন‍্য মুখিয়ে আছে।”

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, “আমি আইনের মানুষ। ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। ভোট সুষ্ঠু হলে জনগণই সিদ্ধান্ত দেবে। কে বিজয়ী হবে। তবে আমি শতভাগ আশাবাদী সরিষাবাড়ির জনগন দাড়িপাল্লাকেই বিজয়ী করবে।”

অপরদিকে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়া হলেও ভোটারদের মধ্যে সেই আস্থার প্রতিফলন এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক মেরুকরণ, অতীত অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের বাস্তবতা মিলিয়ে জামালপুর-৪ আসনে ভোটের দিন কী ঘটতে যাচ্ছে—সেদিকেই তাকিয়ে আছে পুরো জেলাবাসী।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভোটব‍্যাংক   জামায়াত   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close