রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর নির্বাচনি প্রচারে আ.লীগ নেতা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সিদ্দিুকুল আলমের নির্বাচনি প্রচারে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে নেতৃত্ব দিতে দেখা যায়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জাপা প্রার্থীর ফেসবুক পেজের একটি ভিডিওতে ফারুক হোসেনকে নির্বাচনী প্রচারে দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, জাপা প্রার্থী হেটে হেটে নির্বাচনি প্রচার প্রচারণা চালাচ্ছেন। সেখানে সামনের কাতারে সন্ত্রাসবিরোধী মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ওই প্রার্থীর সাথে হাটছেন এবং জনগণকে হাত তুলে ভোট চাচ্ছেন। ফারুক হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিতাই ইউপি আওয়ামী লীগ সভাপতি এবং কিশোরগঞ্জ থানার সন্ত্রাসী মামলার ৩৮ নং আসামি।

উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুর রশিদ শাহ্ বলেন, আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি জাপা প্রার্থীর নির্বাচনি প্রচার প্রচারণায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। একটি ভিডিওতে নিতাই ইউপির চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি ফারুককে জাপা প্রার্থীর নির্বাচনি প্রচারে প্রকাশ্যে দেখা গেছে যা খুবেই উদ্বেকজনক।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। সন্ত্রাসবিরোধী মামলার আসামি নির্বাচনি প্রচারণায় থাকলে তার কপালে তো সে সন্ত্রাসবিরোধী মামলার আসামি সেটি লেখা নেই। তথ্য দিন আমরা তথ্য উপাত্তর ভিত্তিতে গ্রেপ্তার করব।

উল্লেখ্য যে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে রাষ্ট্র বিরোধী ঘড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে গত ৪ জুন ২০২৫ তারিখ কিশোরগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ্য করে আরও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়। সে মামলার ৩৮ নম্বর আসামি ফারুক হোসেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী-৪ আসন   জাপা প্রার্থী   নির্বাচনি প্রচার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close