রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রংপুর-১ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার এমপি প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে রংপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের বটতলা বাজার এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় এ টি এম গোলাম মোস্তফা বাবু ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারি ইউনুছ আলী, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও গঙ্গাচড়া উপজেলা সভাপতি আনিচুর রহমান, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি মো. শরিফুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা সহসভাপতি মো. তাহের আলী, আপজাল হোসেন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে এ টি এম গোলাম মোস্তফা বাবুকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রংপুর-১ আসন   হাতপাখার প্রার্থী   নির্বাচনী পথসভা   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close