শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ধামরাইয়ের পরিত্যক্ত ডোবায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাইয়ের জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশে পরিত্যক্ত ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, দুপুরে জয়পুরা এলাকায় ছোট কালিয়াকৈর ব্রিজের নিচে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, ‘‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবকের মরদেহ ৫–৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা যাচ্ছে না। ওই যুবকের মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।’’

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধামরাই   পরিত্যক্ত ডোবা   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close