শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
উলিপুরে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় উপজেলা প্রশাসন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়ে কুড়িগ্রামের উলিপুরে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি নিয়েছে উপজেলা প্রশাসন। 

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে এবং উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। 

হ্যাঁ’-র পক্ষে প্রচারণা কর্মসূচির আওতায় উলিপুরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে নাগরিকদেরকে গণভোটের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে। 

উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, উপজেলার প্রশাসনিক ভবনে অবস্থিত বিভিন্ন দপ্তরের সামনে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার ঝুলানো হয়েছে। গণভোটের প্রচারণায় উপজেলা শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। 

এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, ‘গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্যই এই বিস্তৃত সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ভোটার যাতে গণভোটের বিষয়বস্তু, গুরুত্ব ও ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

উলিপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উলিপুর   গণভোট   হ্যাঁ   উপজেলা প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close