রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
বড়াইগ্রামে জমি দখলের হুমকি, থানায় অভিযোগ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক দখলের হুমকি ও প্রাণনাশের আশঙ্কায় থানায় অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। অভিযোগকারী মো. শহিদুল ইসলাম (৪৬) বড়াইগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. শহিদুল ইসলাম ও তার ভাই মো. সাখাওয়াত হোসেন শেখ এবং রেজা বিবাদী মোছা. খাতুন বিবির নিকট থেকে দলিল নং ৬২২/৮৪ মূলে ক্রয়সূত্রে বিষ্ণপুর মৌজার একটি জমির মালিকানা লাভ করেন।

দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে উক্ত জমি ভোগদখলে রয়েছেন। তবে রেজিস্ট্রি দলিলে হাল দাগ নম্বরে ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই সুযোগে প্রতিপক্ষরা পরস্পর যোগসাজশে জোরপূর্বক জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বড়াইগ্রাম থানাধীন মৌখাড়া বাজার এলাকায় অভিযোগকারীর রাইচ মিলের সামনে প্রতিপক্ষরা উপস্থিত হয়ে জমির দখল ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। অভিযোগকারী অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা আগামী ২১ জানুয়ারি জোরপূর্বক রক্তপাত ঘটিয়ে জমির দখল নেবে বলে হুমকি দিয়েছে এবং ওই জমিতে গেলে অভিযোগকারী ও তার স্বজনদের হত্যা করবে বলে ভয়ভীতি প্রদর্শন করেছে। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে এবং যে কোনো সময় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার সময় স্থানীয় একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে রয়েছেন মো. মোস্তফা, মো. আব্দুল কুদ্দুস ও মো. আব্দুল করিমসহ আরও অনেকে।

এই বিষয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, চলমান বিরোধ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তি না হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বড়াইগ্রাম   জমি দখল   হুমকি   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close