শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রানীশংকৈল প্রেস ক্লাবে বিষমুক্ত সবজি বিতরণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি (বেগুনি, কমলা ও সবুজ) বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রেস ক্লাব কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, রঙিন ফুলকপি সাধারণ সাদা ফুলকপির তুলনায় বেশি পুষ্টিকর। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা-ক্যারোটিন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ছাড়াই এসব ফুলকপি চাষ করা হয়েছে, যা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।

ভ্যালেন্টিনা (গোলাপি) ও ক্যারোটিনা (হলুদ) জাতের এই রঙিন ফুলকপিগুলো দেখতে আকর্ষণীয় এবং বাজারে তুলনামূলকভাবে ভালো দাম পাওয়া যায়। জনগণকে রঙিন ফুলকপি চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

প্রেস ক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সইদুল ইসলাম, কৃষি উপ-সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মদ, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকি, এ কে আজাদ, নাজমুল হোসেন, সবুজ ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, রঙিন ফুলকপির পুষ্টিগুণ অত্যন্ত সমৃদ্ধ। বেগুনি ফুলকপিতে রয়েছে অ্যান্থোসায়ানিন এবং কমলা ফুলকপিতে প্রচুর বিটা-ক্যারোটিন, যা ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণে সহায়ক। এছাড়া এসব ফুলকপি ফাইবারসমৃদ্ধ হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রানীশংকৈল   প্রেস ক্লাব   সবজি বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close