শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ধামরাইয়ে রাইস মিলের গার্ডকে বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা জেলার ধামরাই পৌরসভায় রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল নাইট গার্ড ও মিলের কর্মচারীদের হাত-পা ও মুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে পৌরসভার আইঙ্গন এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে ঢুকে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীসহ মিলের ভেতরে থাকা চার কর্মচারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

মিলের নাইট গার্ড মো. হযরত আলী বলেন, ‘১০-১২ জন লোক মিলের পেছন থেকে এসে আমার হাত-পা ও মুখ বেঁধে আমার গলায় চাকু ধরে। এরপর এখানে থাকা আরও চার শ্রমিককে আমার সাথে মিলের অফিসের পাশের একটি কক্ষে বেঁধে রেখে চাল নিয়ে যায়। পরে আমাদের সাথে বেঁধে রাখা একজন মুখ দিয়ে আমার হাতের বাধন খুলে দিলে আমরা বের হই। ততক্ষনে তারা চলে যায়। এরপর আমি মালিককে ফোন দিয়ে জানাই ‘

মিলের চাল ব্যবসায়ীরা জানান, সকালে মিল কর্তৃপক্ষ তাদের ফোন করে জানায় যে, রাতে ডাকাতরা চাল নিয়ে গেছে। 

মিলের চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, 

‘রাত তিনটার দিকে ডাকাতির ঘটনা ঘটলেও আমাকে সকাল সাতটার দিকে ম্যানেজার বিষয়টি জানান। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। দেরিতে জানানোয় আমি বিষয়টি বুঝতে পারছি না।’

চাল ব্যবসায়ী ফরিদ পাগলা বলেন, ‘ডাকাতির ঘটনা ঘটে রাত তিনটার দিকে, কিন্তু আমাকে জানানো হয় সকাল ১০টার দিকে। আমি ঋণ করে টাকা এনে ব্যবসায় করছিলাম। এ অবস্থায় কী করবো বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধামরাই   রাইস মিল   গার্ডকে বেঁধে চাল লুট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close