শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লা-৫ আসনে নির্বাচনী প্রচারণায় সক্রিয় তিন প্রার্থী
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের ১৭টি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লার চায়ের দোকান এবং হাটবাজারের মোড়ে মোড়ে জমে উঠেছে নির্বাচনী আলোচনা।

গত ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীরা উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে দিন-রাত গ্রাম ও পাড়া-মহল্লার ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন। একই সঙ্গে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরাও নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন।

নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পাড়া ও মহল্লায় নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করা হয়েছে। দলীয় নেতা-কর্মীরা নারী-পুরুষ, যুবক-যুবতীসহ সব শ্রেণির ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন এবং নানা সুযোগ-সুবিধার আশ্বাস দিচ্ছেন।

জানা গেছে, কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিভিন্ন দল থেকে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন মাত্র ৩ জন প্রার্থী। বাকি ৭ জন প্রার্থী ও তাদের দলীয় নেতা-কর্মীদের ভোটের মাঠে তেমন দেখা যাচ্ছে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ মসলিম লীগ পার্টির ‘হারিকেন’ প্রতীকের প্রার্থী আবুল কালাম ইদ্রিস, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ পার্টির ‘আপেল’ প্রতীকের প্রার্থী তানজিল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.মোবারক হোসেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ‘আম’ প্রতীকের প্রার্থী মো. আবুল বাশার, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মো. এমরানুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হাজী মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ‘ঈগল’ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ‘তারা’ প্রতীকের প্রার্থী শিরিন আক্তার এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল কাফী।

স্থানীয় সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার আগেই অনেক প্রার্থী সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। প্রতীক বরাদ্দের পর নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন ও পাড়া-মহল্লায় মিছিলের মাধ্যমে প্রচারণা শুরু হলেও মাঠপর্যায়ে শুরু থেকেই মাত্র তিনজন প্রার্থীকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে।

ভোটের মাঠে সক্রিয় প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোবারক হোসেন, আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া এবং বিএনপির হাজী মো. জসিম উদ্দিন। অপরদিকে অন্যান্য প্রার্থী ও তাদের দলীয় নেতা-কর্মীদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না।

স্থানীয় ভোটাররা জানান, বিভিন্ন গ্রাম ও হাটবাজারে তিনজন প্রার্থীকে নিয়মিত দেখা গেলেও অন্য প্রার্থীদের তারা দেখেননি। তবে ভোট কাকে দেবেন সে বিষয়ে তারা এখনো প্রকাশ্যে কিছু জানাননি। তারা জানিয়েছেন, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা-৫ আসন   নির্বাচনী প্রচারণা   প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close