মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় ইউপি চেয়ারম্যানদের অনিয়মিত উপস্থিতি
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদেই চেয়ারম্যানদের অনিয়মিত উপস্থিতি এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে রাধানগর ইউনিয়ন পরিষদের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত রাধানগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কিংবা সচিব কাউকেই উপস্থিত থাকতে দেখা যায়নি। এতে দীর্ঘ সময় ধরে অফিসে অপেক্ষমাণ ভুক্তভোগীরা প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘প্রায় এক বছর আগে নারী কেলেঙ্কারির ঘটনায় সচিব আশিক আশ্চর্য বদলি হওয়ার পর বর্তমানে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. ছলিমুল্লাহ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে তার নিয়মিত উপস্থিতিও নিশ্চিত নয়। আমি এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করেছি। সকাল ১১টা পর্যন্ত কোনো দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন না। চেয়ারম্যান বা সচিব কাউকেই পাওয়া যায়নি। প্রায় ২০ দিন ধরে জন্মনিবন্ধনের জন্য ঘুরছি। এক বছর ধরে এখানে কোনো সচিবকে নিয়মিত দেখি না।

এই প্রতিবেদক উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ ঘুরে একই ধরনের চিত্র লক্ষ্য করেন। তবে লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপস্থিত পাওয়া গেলেও অন্যান্য ইউনিয়নে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্রসহ গুরুত্বপূর্ণ সেবা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

বিষয়টি একাধিকবার মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারকে অবগত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে অনেক চেয়ারম্যান নিয়মিত অফিস না করলেও সরকারি বিধি অনুযায়ী মাস শেষে বেতন-ভাতা উত্তোলন করছেন। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ জনগণ তাদের প্রাপ্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও কার্যকর তদারকি না থাকায় উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল।

এদিকে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার খোলা কাগজকে বলেন, “চেয়ারম্যানদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি। ইতোমধ্যে সবাইকে সঠিক সময়ে নিজ নিজ অফিসে উপস্থিত থেকে সেবা গ্রহীতাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ইউপি চেয়ারম্যান   অনিয়মিত উপস্থিতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close