শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
নীলফামারীর উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই : আহসান হাবিব লেলিন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ২৬.০১.২০২৬ ৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন।

সোমবার (২৬ জানুয়ারি) নীলফামারীর পঞ্চপুকুর শাহাপাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘নীলফামারী উন্নয়ন মঞ্চ’ এ বৈঠকের আয়োজন করে।

ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি


প্রধান অতিথির বক্তব্যে বৈঠকে নীলফামারী উন্নয়ন মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক আহসান হাবিব লেলিন বলেন, ‘নীলফামারীর উন্নয়ন করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। এই জেলার মানুষের অধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

পঞ্চপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান শাহের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আখতারুজ্জামান জুয়েল। বক্তব্য দেন আফজাল হোসেন শাহ ও ইঞ্জিনিয়ার এনামুল হক। উপস্থিত ছিলেন পঞ্চপুকুর বিএনপির সভাপতি আবুল হোসেন।

পঞ্চপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে একাধিক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকগুলো পঞ্চপুকুর ইউনিয়নের ধানতলা, তাঁতীপাড়া, শাহী বাড়ি, দু.পা.প্রা. রামগঞ্জ, মৎস্য বাজার, ফকিরের ডাঙ্গা, পঞ্চপুকুর বাজার ও টেক্সটাইল বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নীলফামারী সদর উপজেলা জাসাসের সভাপতি আরঙ্গজেব সুজন।

বৈঠকগুলোতে নীলফামারী উন্নয়ন মঞ্চের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বক্তারা নীলফামারীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   উন্নয়ন   ধানের শীষের বিকল্প   আহসান হাবিব লেলিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close