শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ক্লাবের ভেতরে থাকা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, ফার্নিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ক্লাবটি তালাবদ্ধ ছিল। এ সময় ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা সন্দেহ করেন। একপর্যায়ে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেনকে খবর দেন।

এ বিষয়ে টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন বলেন, “সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেতে বসেছিলাম। এমন সময় আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বিশেষ করে ইনফো টিভির (আইপি) স্টুডিও, একাধিক ক্যামেরা, ল্যাপটপ, কম্পিউটার ও ক্লাবের ফার্নিচার সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close