সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর ভোট হতে যাচ্ছে। ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচিত করবেন। আগের বারের চেয়ে এবারের নির্বাচন কিছুটা ভিন্ন।

তিনি বলেন, “আগে প্রতিদ্বন্দ্বিতা ছিল ধানের শীষ ও নৌকার মধ্যে। এবার নৌকা নেই। নৌকার যিনি কাণ্ডারি ছিলেন, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন। তিনি দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলত।”

সোমবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন মাঠে এবং বড় খোচাবাড়ি জগন্নাথপুর এলাকার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সমাবেশের একপর্যায়ে তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ারের প্রশংসা করে বলেন, “এবার যে নতুন মার্কা এসেছে, তাদের একজন প্রতিনিধি এখানে দাঁড়িয়েছে—তার নাম দেলাওয়ার। সে এ এলাকারই ছেলে, বেশ ভালো ছেলে। বয়স কম, তবে লেগে থাকলে ভবিষ্যতে অনেক ভালো করতে পারবে। আমার বয়স হয়েছে, সরকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আমাদের আছে।”

মির্জা ফখরুল বলেন, “আমরা এমপি ছিলাম, সরকার পরিচালনার অভিজ্ঞতা আমাদের রয়েছে। শিক্ষকতা করেছি বলেই সবাই আমাকে ‘স্যার’ বলে ডাকে। আমি স্যার নামেই পরিচিত। কেউ আমার সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে না। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি একটি বড় দল, যা জনগণের অধিকার রক্ষা করে, মা-বোনদের অধিকার রক্ষা করে।”

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “আমি কোনো দল বা পার্টিকে বদনাম করতে চাই না। এটা আমার অভ্যাসেও নেই। তবে এটুকু বলতে চাই, ১৯৭১ আমাদের অস্তিত্বের প্রশ্ন। যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। সে সময় যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারাই আজ জনগণের কাছে ভোট চাইতে আসে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের আমরা ভোট দিতে পারি না।”

হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশে কোনো সংখ্যালঘু নেই। যারা আছেন, সবাই বাংলাদেশের নাগরিক। সবার অধিকার সমান। কেউ ভয় পাবেন না, সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে, পাহারা দেবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সব নাগরিকের অধিকার রক্ষা করা হবে।”

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হাসিনা   গণতান্ত্রিক   ব্যবস্থা চলত   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close